
স্টাফ রিপোর্টার (রংপুর):
রংপুর পুলিশ সুপার বিপ্লব কুমার সরকাররের নির্দেশনায় তিন জেলায় ঝটিকা অভিযান চালিয়ে কুখ্যাত ৭ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। এসময় ডাকাতদের দেয়া তথ্যমতে, ৫টি গরু ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক উদ্ধার করে পুলিশ। রোববার রংপুর দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলায় এই অভিযান চালানো হয়।
[caption id="attachment_10545" align="aligncenter" width="908"]
উদ্ধারকৃত গরু[/caption]
পুলিশ জানায়, রংপুরের উত্তর মমিনপুর গুচ্ছগ্রাম সংলগ্ন মৃত হাজী জমির উদ্দিনের পুত্র হাজী মোঃ বদরুল ইসলাম প্রামাণিকের একটি গরুর খামারে গত ২২ মার্চ রাতে অজ্ঞাতনামা ৮/১০ জন প্রবেশ করে খামারের পাহারাদাড়র ওসমান আলী ও তার স্ত্রীকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে হাত পা বেধে ১৪টি গরু নিয়ে যায় দুর্বৃত্তরা। বদরুল ইসলামের অভিযোগের ভিত্তিতে কোতয়ালী থানায় মামলা দায়ের করা হয়। যার নং ১১।
বিষয়টি রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বিপিএম (বার) জানতে পেয়ে তার নির্দেশে ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু মারুফ হোসেনের তত্বাবধানে চৌকস একটি পুলিশের দল বিষয়টি নিয়ে মাঠে নামে।
গত রোববার রংপুর দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলা অভিযান পরিচালনা করে মামলার ঘটনায় জড়িত ছাদেকুল ইসলাম, মিনারুল ইসলাম, তারাজুল ইসলাম, আঃ ছালাম, মাহাবুল ইসলাম, মফিজ উদ্দিন ও ওবায়দুর রহমানকে গ্রেফতার করে পুলিশ।
রংপুর পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার জানান, পুলিশ লুন্ঠিত ৫টি গরু ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক উদ্ধার করেছে। ডাকাতদের আদালতে বিধি মোতাবেক সোপর্দ করা হয়েছে। তাদের রিমান্ডের আবেদন দাখিল করা হবে। আদালত রিমান্ড মঞ্জুর করলে ডাকাতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। বাকি গরু উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.