নিউজ ডেস্ক:
বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে রংপুরের পাঁচ জেলায় আওয়ামী লীগে ৩৮৯ জন প্রবেশ করেছে। ব্যবস্থা নিতে এমন একটি তালিকা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে রংপুরের পাঁচ জেলায় পাঠানো হয়েছে।
তালিকায় দেখা যায় দিনাজপুর জেলায় অনুপ্রবেশকারী ১১৫জন, রংপুরে ২২জন, নীলফামারীতে ১৩জন, লালমনিরহাটে ১০৯জন ও ঠাকুরগাঁওয়ে ১৩০ জন রয়েছে।
আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কাউন্সিল সমানে রেখে প্রায় ৫ হাজার অনুপ্রবেশকারীর তালিকা করে বিভিন্ন জেলায় পাঠানো শুরু করেছে। ব্যবস্থা নিতে এই তালিকা বিভাগীয় যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদকদের কাছে দেয়া হয়েছে।
বৃহস্পতিবার ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর বৈঠক শেষে সাংবাদিকদের অনুপ্রবেশকারীর তালিকার কথা জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এসময় তিনি বলেন, অনুপ্রবেশকারীর তালিকা করার কাজ ৬ মাস আগ থেকেই শুরু করেছিলাম। এটি করা হয়েছে যেন বিতর্কিত কিংবা কোনো অনুপ্রবেশকারী কাউন্সিলে ও দলে জায়গা না পায়।
সূত্র: ডেইলী বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.