
নিউজ ডেস্ক:
রংপুরের বিশিষ্ট সমাজসেবক, কমিউনিটি পুলিশিং রংপুর সদর উপজেলা সমন্বয় কমিটির আহ্বাযক, সাবেক কৃষি কর্মকর্তা, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ, রঙ্গপুর গবেষণা পরিষদ ও সনাক রংপুর এর অন্যতম সংগঠক আব্দুল ওহাব মিয়া আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি শুক্রবার সন্ধ্যা ৭টায় সিরাজগন্জ এনাযেতপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মৃত্যুবরন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। মৃত্যুকালে মরহুম ওহাব মিযা স্ত্রী, ৩মেয়ে ও ২ ছেলে সহ আত্নীয় স্বজন বন্ধু বান্ধব রেখে গেছেন
শনিবার বিকেল ৩টায় রংপুর সদর উপজেলার লাহিড়ীরহাট মাঠে নামাজে জানাযা অনুষ্ঠিত হয। তার নামাজে জনাযায় রংপুর এবং তার এলাকা হরিদেবপুর ইউনিয়নের শত শত মানুষ অংশ নেন। পরবর্তী তে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রঙ্গপুর গবেষণা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোজাম্মেল হক, কমিউনিটি পুলিশিং রংপুর জেলা ও বিভাগীয় সমন্বয় কমিটির সদস্য সচিব সুশান্ত ভৌমিক, রঙ্গপুর গবেষণা পরিষদ রংপুর জেলা কমিটির সভাপতি অধ্যপক হোসনে আরা মুনশি, কোষাধ্যক্ষ বনমালি পাল, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান,দুর্নীতি প্রতিরোধ কমিটি রংপুরের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন প্রমুখ।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.