রংপুরের শ্যামপুর সুগার মিল পুণরায় চালুর দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

রংপুর অফিস:

রংপুর জেলার একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান শ্যামপুর চিনিকল পুনরায় চালুর দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি ও গণস্বাক্ষর প্রদান করেছে শ্যামপুর চিনিকল এম্পয়িজ ইউনিয়নের নেতৃবৃন্দ।

আজ বুধবার (১৬ জুন) দুপুরে রংপুর জেলা প্রশাসক আসিব আহসানের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর এ স্মারকলিপি প্রদান করেন এবং মিল জোন এলাকার অন্তভূক্ত আখ চাষি, মিলের শ্রমিক- কর্মচারী সহ স্থানীয় দশ হাজার ছয় শত ব্যক্তির গণস্বাক্ষর প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন শ্যামপুর চিনিকল এম্পয়িজ ইউনিয়নের সভাপতি আক্তারুল বাদশা, সহ-সভাপতি আব্দুস সাত্তার, সাধারন সম্পাদক আবু সুফিয়ান, অর্থ সম্পাদক আনিসুল ইসলাম, শ্রম ও কল্যাণ বিষয়ক সম্পাদক লিটন মিয়া, দপ্তর ও প্রচার সম্পাদক মনজুরুল ইসলাম, সদস্য আব্দুল ওয়াহাব মিয়াসহ ।

স্মারকলিপি ও গণস্বাক্ষর প্রদান শেষে শ্যামপুর চিনিকল এম্পয়িজ ইউনিয়নের সাধারন সম্পাদক আবু সুফিয়ান বলেন, রংপুর জেলার একমাত্র প্রাচীন শিল্প প্রতিষ্ঠান মাড়াই স্থগিতকৃত শ্যামপুর সুগার মিলস্ লিমিটেডকে পূনঃরায় চালু করে এই এলাকার ভাত কাপড়ের ও সংস্থারএকমাত্র অবলম্বন এই প্রতিষ্ঠানকে নব উদ্যোমে চালু করার জোর দাবি জানাচ্ছি।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply