
নিউজ ডেস্ক:
রংপুর নগরীর পাঠানপাড়া এলাকার একটি বাঁশঝাড় থেকে শেখ সোহেল রানা (৪৫) নামে এক আটোবাইক চলকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩ জুলাই) সকালে নগরীর ১৪নং ওয়ার্ডের পাঠানপাড়া এলাকার একটি বাঁশ ঝাড়ে থাকা আমগাছের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
শেখ সোহেল রানা ১৪নং ওয়ার্ডের বড়বাড়ি দোলাপাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফের বড় ছেলে।
স্থানীয়রা জানান, সোহেল রানা অটোবাইক চালানোর আড়ালে মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন। কিছুদিন আগে পুলিশ তাকে মাদক মামলায় গ্রেফতার করেছিল। পরে জেলহাজত থেকে জামিনে ছাড়া পান।
নিহতের ছোট ভাই আবু রায়হান বলেন, শনিবার সকালে লোকজনের মাধ্যমে ভাইয়ের মৃত্যু সংবাদ পাই।
আমার ভাইয়ের দুই স্ত্রী ও দুটি সন্তান রয়েছে। পারিবারিক কোনো বিরোধ ছিল না। শুক্রবার রাতে ভাইয়ের সঙ্গে আমার শেষ কথা হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ওসি আব্দুর রশিদ জানান, ঘটনাটি হত্যা না আত্মহত্যা এখন কিছু বলা যাচ্ছে না। তবে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.