
নিউজ ডেস্ক:
রংপুর পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অনলাইনে ৯টি পশুর হাট চালু করা হয়েছে। জেলা প্রাণি স¤পদ অধিদপ্তর ‘পশুরহাট’ নামে একটি অনলাইন পেজ খুলে এই হাট চালু করেছে। এই অনলাইন পেজে গরু-মহিষ-ছাগল পালনকারিদের পশুর ছবিসহ বিভিন্ন তথ্য রয়েছে। সংশ্লিষ্ট দপ্তর আশাবাদি এই অনলাইন গরুর হাটে ব্যাপক সারা পাওয়া যাবে।
রংপুরসহ দেশের অন্য স্থানেও গবাদি প্রাণি পৌঁছে দেওয়ার প্রস্তুতি নেয়া হয়েছে। এসব বিষয়ে রেল বিভাগের সঙ্গে যোগাযোগ করছে প্রাণিস¤পদ বিভাগ।
সূত্রমতে জেলায় গরু, ভেড়া ও ছাগল রয়েছে এক লাখ ৯০ হাজার। আর জেলায় পশুর চাহিদা রয়েছে এক লাখ ৫০ হাজার। চাহিদা মিটিয়েও ৪০ হাজারের বেশি গরু-ছাগল উদ্বৃত্ত থাকবে। জেলায় খামারী এবং গরু পালনকারির সংখ্যা হচ্ছে ২৪ হাজার। প্রাণি স¤পদ অফিস গবাদিপ্রাণি খামারী ও পালনকারিদের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় করে ক্রেতাদের কাছে এসব প্রাণী পৌঁছে দেবেন।
খামারী আশরাফুদৌলা আরজুসহ বেশ কয়েকজন থামারীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, করোনা দুর্যোগে অনলাইন পশুর হাট খামারীদের পশুর ন্যায্যমূল্য প্রাপ্তির পাশাপশি করোনা সংক্রমণ ঝুঁকিও কমাবে।
জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা খন্দকার শাহ জালাল জানান, অনলাইন পশুর হাটের সফলতার জন্য সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আশাকরি অনলাইন হাটের মাধ্যমের অনেকই কোরবানির পশু কিনবেন।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.