
নিউজ ডেস্ক:
রংপুর নগরীর হাজিরহাট এলাকা থেকে মৌসুসী রাণী (২০) নামে তিন মাসের অন্তঃসত্ত্বা এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার(১৬ জানুয়ারি) দুপুরে নগরীর হাজিরহাট থানার গোয়ালু গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মৌসুমী রানী ওই এলাকার বিকাশ চন্দ্রের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নয় মাস পূর্বে বিকাশ চন্দ্রের সাথে লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার বাসিন্দা মৌসুমী রাণীর বিয়ে হয়। বিয়ের সময় যৌতুক হিসেবে পাওয়া অর্থ বিকাশ চন্দ্র আইপিএল খেলে শেষ করে দেয়। এ নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে বিরোধ চলে আসছিল। এরই জেরে প্রায় দিন বিকাশ চন্দ্র স্ত্রী মৌসুমী রাণীর উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাত।
ঘটনার দিন আবারো তাদের মাঝে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে রোববার দুপুরে নিজ শয়ন কক্ষে মৌসুমীর গালায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মৌসুমীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নগরীর ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। নিহতের পরিবার আসলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
মেট্রোপলিটন হাজিরহাট থানার ওসি রাজিফুজ্জামান বসুনিয়া জানান, মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.