
নিউজ ডেস্ক:
রংপুরে অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। আজ মঙ্গলবার (৪ মে) বিকেল ৩ টায় রংপুর সদর খাদ্যগুদামে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন রংপুর জেলার জেলা প্রশাসক মোঃ আসিব আহসান।
এবার রংপুর জেলায় ২৭ টাকা কেজি দরে ১৭ হাজার ৪০৩ মেট্রিক টন ধান ও ৪০ টাকা কেজি দরে ২৮ হাজার মেট্রিক টন চাল ক্রয় করবে সরকার।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম রব্বানী, রংপুর সদর উপজেলার উপজেলা নিবার্হী অফিসার ইসরাত সাদিয়া সুমী, জেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল কাদেরসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.