
রংপুর অফিস:
রংপুরে ৪২ শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধকোটি টাকা মূল্যের পাঁচ হাজার বই বিনামূল্যে বিতরণ করেছে উন্নয়ন সংস্থা দি এশিয়া ফাউন্ডেশন বাংলাদেশ। পূবালী ব্যাংক লিমিটেড এর সহায়তায় সোমবার বিকেলে নগরীর হোটেল গ্র্যান্ড প্যালেস অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে এই বই বিতরণ করা হয়।
দি এশিয়া ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল আলিম মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেম্বার সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু, দি এশিয়া ফাউন্ডেশনের সিনিয়র ডিরেক্টর নজরুল ইসলাম সহ বিভাগের লালমনিরহাট, কুড়িগ্রামের বিভিন্ন উপজেলা ও সিটি করপোরেশন এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা প্রতিনিধিরা। অনুষ্ঠানে বিভাগের বিভিন্ন জেলার ৪২টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৩ লাখ টাকার বই বিতরণ করা হয়।
ফাউন্ডেশনের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার শুক্লা দে জানান, ১৯৫৪ সাল থেকে দি এশিয়া ফাউন্ডেশন বই ও শিক্ষামূলক উপকরণ বিতরণের মাধ্যমে দেশে শিক্ষার বিস্তার ও সাক্ষরতা বিষয়ে সচেতনতা গড়ে তোলার বিশ্বব্যাপী আন্দোলনে একাত্মতা প্রকাশ করে কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। ধারা অব্যাহত রাখতে রংপুর বিভাগে বই বিতরণের এই উদ্যোগ নেওয়া হয়।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.