
নিউজ ডেস্ক:
রংপুরে ২৪০ জন অসচ্ছল মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে ফেসবুকভিত্তিক একটি গ্রুপ ঢাকাস্থ রংপুরবাসী ডিআরবি।
বিভাগের ৮টি জেলার ৩০ জন করে শিক্ষার্থীকে নিয়মিত প্রতি মাসে ৫শ’ টাকা করে বৃত্তি দিয়েছে সংগঠনটি।
বুধবার (১৮ নভেম্বর) স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে রংপুর জেলার ৩০ শিক্ষার্থীর হাতে বৃত্তির টাকা তুলে দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা।
উসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা শাহরিয়ার মিম, প্রধান অ্যাডমিন ফারদীন সজিব, সাংবাদিক লিয়াকত আলী বাদল, শাহ বায়জিদ আহমেদ, ফরহাদুজ্জামান ফারুক ও মিজানুর রহমান প্রমুখ।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.