
রংপুর অফিস:
রংপুর সদর উপজেলার চন্দনপাট ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) রত্না পারভীনকে আদালত অবমাননার দায়ে আটক করেছে পুলিশ। রত্না পারভীন ওই ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য।
বুধবার (১৬ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন আদালত অবমাননার দায়ে (ওসি) মোস্তাফিজার রহমান। এর আগে মঙ্গলবার রাতে ইউনিয়ন পরিষদ চত্বর থেকে তিনি আটক করে পুলিশ।
আদালত অবমাননার দায়ে ওসি মোস্তাফিজার রহমান বলেন, একটি মামলায় আদালতের আদেশ অমান্য করায় রত্না পারভীনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। তিনি আদালতে উপস্থিত না হয়ে আদালতের আদেশের অবমাননা করেছেন। পরোয়ানা অনুযায়ী তাকে আটক করে বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
চন্দনপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুর রহমান বলেন, ইউপি সদস্য রত্ননা পারভীনকে মঙ্গলবার রাতে পুলিশ আটক করেছে। তবে কী কারণে তাকে আটক করা হয়েছে সে সম্পর্কে আমি অবগত নই।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.