
নিউজ ডেস্ক:
রংপুরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য আবু বক্কর সাকিবকে (১৯) গ্রেফতার করেছে র্যাব।
এসময় তার কাছ থেকে জঙ্গি প্রচারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন, সিম, বিভিন্ন উগ্রবাদী বই সশস্ত্র প্রশিক্ষণের ম্যানুয়াল, জঙ্গি কার্যক্রমে জড়িত অন্যান্য ব্যক্তিদের সাথে যোগাযোগের স্ক্রিনশট ও চ্যানেলের লিংক উদ্ধার করা হয়েছে।
সোমবার (১০ মে) দুপুরে র্যাব-১৩ মিডিয়া অফিসার সামুয়েল সাংমা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। গ্রেফতারকৃত আবু বক্করের বাড়ি চাঁদপুর বলে জানায় র্যাব।
এর আগে রোববার (৯ মে) দুপুরে ঢাকার বাবুবাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে রংপুরে নিয়ে আসা হয়।
র্যাবের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আবু বক্কর দীর্ঘদিন ধরে ফেসবুক এবং টেলিগ্রামের মাধ্যমে নাশকতামূলক জঙ্গি কার্যক্রম পরিচালনা করে আসছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টেলিগ্রামসহ বিভিন্ন অ্যাপস ব্যবহার করে তরুণ ও যুবকদের টার্গেট করে জঙ্গি ভাবধারার প্রচার করত বলে জানা যায়। তিনি আনসার আল ইসলামের সক্রিয় সদস্য এবং আসন্ন ঈদকে সামনে রেখে সরকারের ভাবমূর্তি বিনষ্টে নাশকতামূলক পরিকল্পনায় লিপ্ত ছিল।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.