
স্টাফ রিপোর্টার (রংপুর):
রংপুর মহানগরীতে আবারও টিসিবির সয়াবিন তেল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে সরকারি পণ্য কালোবাজারে বিক্রি ও ভেজাল পণ্য উৎপাদনের দায়ে রংপুর নগরীতে ২টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জরিমানা করেছে।
সোমবার বিকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা ও মেট্রোপলিটন পুলিশের এডিসি (ডিবি) উত্তম পাঠকের নেতৃত্বে নগরীর নাভীস্থলে নবাবগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ফাতেমা স্টোর থেকে ৬৩ লিটার টিসিবির সয়াবিন তেল উদ্ধারসহ প্রতিষ্ঠানে সত্ত্বাধিকারী শাহিদ হোসেনকে ৪০ হাজার টাকা জরিমানা করে।এবং নগরীর আশরতপুর সাজাপুর এলাকায় নকল ইঞ্জিন ওয়েল তৈরির কারখানায় অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন কোম্পানির মোড়ক লাগিয়ে তেল বিক্রির দায়ে প্রতিষ্ঠানের মালিক টিটুকে ১ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে উপস্থিত ছিলেন-রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (ডিবি) আলতাফ হোসেন, ডিবির ওসি ফিরোজ ওয়াহিদসহ অন্যরা।
রংপুর মেট্রোপলিটন পুলিশ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) উত্তম পাঠক সাংবাদিকদের বলেন, ‘ভেজাল পণ্য থেকে নগরবাসীকে দূরে রাখতে আমাদের অভিযান চলবে। এ জন্য নগরবাসীর সহযোগিতা প্রয়োজন।’
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.