
রংপুর অফিস:
রংপুর নগরীতে অভিযান চালিয়ে ৩ হাজার ২৯৪ পিস ইয়াবা সহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আজ বুধবার দুপুরে অভিযান চালিয়ে নগরীর জুম্মাপাড়া থেকে শাহজাহান কামাল মানিক ও সাতমাথা শনিবাড়ি থেকে মমিনুল ইসলাম কাজলকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৩২৯৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটকের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, দুই মাদক কারবারি ইলেকট্রনিক্স যন্ত্রপাতি মেরামত ব্যবসার আড়ালে গড়ে তুলেছিল ইয়াবা বিপনণের বিশাল নেটওয়ার্ক। দীর্ঘদিন যাবত তারা শহরে মাদকের ব্যবসা করে আসছিল। এই দুই মাদক কারবারি কয়েকটি মাদক মামলার আসামি।
রংপুর বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ আলী আসলাম হোসেন বলেন, আটক হওয়া দুই মাদক কারবারিকে দীর্ঘদিন যাবৎ গ্রেফতারের চেষ্টা চলছিল। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে মাঝখানে মাদক ব্যবসা ছেড়ে দিয়ে নতুন করে আবার শুরু করে মাদক ব্যবসা। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.