
অনলাইন ডেস্ক:
রংপুরে ইসলামী ব্যাংকের সামনে টাকা ছিনতাই করা সময় এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় নগরীর কামালকাছনা এলাকাবাসী মোঃ আজগর হোসেন (৬৫), ইসলামী বাংক রংপুর শাখা থেকে দুই লক্ষ টাকা উত্তলন করে ব্যাংকের নিচে নেমে জাহাজ কোম্পানী মোড় না যেতেই ৪ জন ছিনতাইকারী তাকে আটক করে পকেট থেকে ১ লক্ষ টাকার একটি বান্ডিল বের করে নিয়ে পালিয়ে যেতে ধরে।
এ সময় জাহাজ কোম্পানী মোড়ে দায়িত্বরত মোট্রোপলিটন ট্রাফিক পুলিশের এটিএসআই দক্ষিন মোঃ মাহামুদ আকবর ঘটনাস্থলে তাদের ১জন ছিনতাইকারী তুহিনকে আটক করে ও বাকি ৩ জন পালিয়ে যায়।
এ ঘটনায় রংপুর কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে এসে বগুড়া জেলা সদরের এডোর হ্যালোপাড়া এলাকার সহিদ ওরফে মাইদুলের ছেলে তুহিন ইসলামকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.