নিউজ ডেস্ক:
নিরাপদ সড়কের জন্য নতুন আইন বাস্তবায়নে রংপুর রেঞ্জ পুলিশ ই-ট্রাফিকিং পদ্ধতি চালু হয়েছে। এ পদ্ধতির মাধ্যমে একই সঙ্গে রেঞ্জের অধীন সব জেলায় যানবাহন ও চালকের লাইসেন্স পরীক্ষা এবং তাৎক্ষণিক জরিমানা নেয়া যাবে।
বৃহস্পতিবার রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ অডিটরিয়ামে পদ্ধতিটির উদ্বোধন করেন রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য।
[caption id="attachment_3569" align="aligncenter" width="912"]
প্রধান অতিথির বক্তব্য দেন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্রাচার্য।[/caption]
এ সময় তিনি বলেন, রংপুর বিভাগে নিরাপদ সড়ক গড়তে সবার সচেতনতার পাশাপাশি আইনও মানা দরকার। চালকেরা সচেতন হলে দুর্ঘটনা অনেক কমে আসবে। দুইজনের বেশি মোটরসাইকেলে না উঠার অনুরোধ করছি।
তিনি বলেন, আগে সার্জেন্টরা মামলা দিলে যাবাহনের চালকরা হয়রানির শিকার হতেন। এখন তাদের হয়রানি হতে হবে না। এতে করে স্বচ্ছতা ও জবাবদাহিতা ফিরে আসবে।
উদ্বোধনীতে বক্তব্য রাখেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল আলীম মাহমুদ, পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, রংপুর মোটর মালিক-শ্রমিক নেতা ও আইসিটির সংশ্লিষ্টরা।
[caption id="attachment_3570" align="aligncenter" width="911"]
বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার।[/caption]
এ সময় উপস্থিত ছিলেন রংপুর বিভাগের, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁ ও পঞ্চগড় জেলার এসপি, সার্জেন্ট ও ট্রাফিক বিভাগের ওসিরা।
রংপুর রেঞ্জ পুলিশ ই-ট্রাফিকিং পদ্ধতি উদ্বোধনের মধ্যদিয়ে রংপুর বিভাগের, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁ ও পঞ্চগড় জেলায় একইসঙ্গে ন ই-ট্রাফিকিং ব্যবস্থা চালু হলো।
তথ্য সূত্র: ডেইলী বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.