
রংপুর অফিস:
রংপুরে ঈদের নামাজ পড়ে বাড়িফেরার পথে সড়ক দূর্ঘটনায় মাহমুদুল ইসলাম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার সকাল সাড়ে ১০টায় নগরীর পাকার মাথা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত মাহমুদুল জেলার গঙ্গাচড়া সরকারি কলেজে অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং নগরীর কেরানীপাড়ার আব্দুল মান্নানের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, ঈদের নামাজ শেষে নগরীর পরশুরাম থানার পাশের্^ চাচার বাড়িতে কোরবানীর কাজে ব্যস্ত ছিল মাহমুদুল। মাংস কাটার সামগ্রী আনার প্রয়োজন হলে পরশুরাম থেকে বাসার দিকে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন তিনি।
মাহমুদুল পাকার মাথা নামক স্থানে আসলে মহিপুর গামী একটি মাইক্রোবাসের সাথে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাহমুদুলের মৃত্যু হয়।
রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি হোসেন আলী বলেন, মাইক্রোবাস চালক পালিয়েছে। নিহতের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.