
নিউজ ডেস্ক:
রংপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে ধর্ষণ, গোপনে ধারণ করা গোসলের ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এক গৃহবধূকে ধর্ষণ এবং জাম খাওয়ার প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এসব ঘটনায় দায়ে করা পৃথক তিনটি মামলায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৪ জুন) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এর আগে রোববার (১৩ জুন) রাতে পৃথক ঘটনায় এসব মামলা দায়ের করা হয়।
পুলিশ ও মামলার বিবরণে জানা যায়, রোববার সকাল সাড়ে ৯টার দিকে জাম খাওয়ার কথা বলে এক শিশুকে (৫) বাড়ির পাশে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন সাহেবগঞ্জ চিলমন গ্রামের তাজুল ইসলামের ছেলে আমিরুল ইসলাম (৪৫)। পরে শিশুটি বাড়িতে গিয়ে পরিবারকে বিষয়টি জানালে থানায় মামলা করে শিশুটির বাবা। ঘটনার পর থেকে আমিরুল পলাতক রয়েছে।
অপরদিকে শনিবার (১২ জুন) দুপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে রংপুর সিটি করপোরেশন এলাকার এক কলেজছাত্রীকে (১৭) ধর্ষণ করে গাইবান্ধার সুন্দরগঞ্জ খামারপাড় পাটগতি গ্রামের ছবি লালের ছেলে সুমন বারি দাস (১৬)। এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে রোববার রাতে হারাগাছ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ওইদিন রাতেই সুমন বারি দাসকে গ্রেফতার করে পুলিশ।
এছাড়া নগরীর সিগারেট কোম্পানি এলাকায় এক গৃহবধূ (২০) ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় রোববার রাতে ওই গৃহবধূ বাদী হয়ে অভিযুক্ত আরিফুল ইসলাম (২০) ও তার বাবা আব্দুর রাজ্জাকসহ দুই চাচাকে আসামি করে হারাগাছ থানায় মামলা দায়ের করেন। মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই আনোয়ার হোসেন বলেন, সম্প্রতি ওই গৃহবধূর গোসলের ভিডিও গোপনে ধারণ করেন একই এলাকার আরিফুল ইসলাম। সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আরিফুল বিভিন্ন সময় গৃহবধূকে ধর্ষণ করেন। মামলা দায়েরের পর আব্দুর রাজ্জাককে গ্রেফতার করে পুলিশ।
রংপুর মেট্টোপলিটন পুলিশের হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, এসব ঘটনায় পৃথক তিনটি মামলা দায়ের হয়েছে। দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.