
রংপুর অফিস:
রংপুর নগরীতে ‘ইকো ল্যাবরেটরিজ’ ইউনানি ফ্যাক্টরি ও ভরসা মশার কয়েল ফ্যাক্টরিতে অভিযান চালিয়েছে মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এসময় বৈধ কাগজপত্র দেখাতে না পারায় কারখানা দুটিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে।
আজ বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিবি) কাজী মুত্তাকী ইবনু মিনান।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তনুকা ভৌমিক।গতকাল বুধবার এসময় ঔষধ প্রশাসন অধিদফতর ও স্বাস্থ্য অধিদফতর রংপুরের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
ডিবি পুলিশের এক প্রেসবার্তা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকাল তিনটার দিকে নগরীর তাজহাট থানাধীন 'ইকো ল্যাবরেটরিজ' ইউনানি ফ্যাক্টরিতে অভিযান চালায় ডিবি পুলিশ।
অভিযানকালে ইউনানি ফ্যাক্টরির কাগজপত্র যাচাই বাছাই করে দেখা যায়, প্রতিষ্ঠানটির পরিবেশ অধিদফতর ও ফায়ার সার্ভিসের ছাড়পত্র নেই। অনুমোদনবিহীন কিছুসংখ্যক ওষুধ প্রস্তুত করা হচ্ছে। ওষুধ তৈরির কাঁচামাল সঠিকভাবে সংরক্ষণ করা হয়নি। শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক, গ্লোভস, অ্যাপ্রোন ছিল না।
এ অপরাধের দায়ে ঔষধ প্রশাসন অধিদফতর রংপুরের প্রতিনিধির উপস্থিতিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট তনুকা ভৌমিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানের মালিক মশিউর রহমান শাহীনকে দশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। একই সাথে ত্রুটি সংশোধন করে ফ্যাক্টরিটির সকল কার্যক্রম ও উৎপাদন করার আদেশ দেন।
অপর এক অভিযানে ভরসা মশার কয়েল ফ্যাক্টরির কাগজপত্র যাচাই বাছাই করে ডিবি পুলিশ। এসময় কারখানাটিরতে পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ও ফায়ার সার্ভিসের ছাড়পত্র না থাকা।
অনুমোদনবিহীন পণ্য প্রস্তুত করা, পণ্য তৈরির কাঁচামাল সঠিক প্রক্রিয়ায় সংরক্ষণ না করাসহ শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী না থাকার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানের মালিকের পক্ষে ম্যানেজার সোহেল রানাকে বিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। সেই সাথে ত্রুটি সংশোধন পূর্বক ফ্যাক্টরিটির সকল কার্যক্রম ও উৎপাদন করার আদেশ প্রদান করেন।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.