
স্টাফ রিপোর্টার (রংপুর):
রংপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বদরুন্নেসা (৮৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ মে) সন্ধ্যায় রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে রংপুরে মোট মৃত্যুর সংখ্যা ৮ এ দাঁড়ালো।
নিহত বদরুন্নেসা রংপুর নগরীর নিউ জুম্মাপাড়া এলাকার বাসিন্দা। করোনায় আক্রান্ত হয়ে গত ১৭ মে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
রংপুর জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দীর্ঘদিন ধরে এ্যাজমাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন বদরুন্নেসা। গত ১৫ মে তার শরীরে করোনা শনাক্ত হয়। এর দুইদিন পর তাকে ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় শুক্রবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।
উল্লেখ্য, এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে জেলায় আটজনের মৃত্যু হলো। এরমধ্যে ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন চারজন।
এম২৪নিউজ/আখতার।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.