স্টাফ রিপোর্টার (রংপুর):
রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে মফিজ উদ্দিন (৬৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রবিবার সকাল সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়। মফিজ উদ্দিন দীর্ঘদিন ধরে ডায়াবেটিস রোগে ভুগছিলেন। তিনি রংপুর শহরের ধাপ লালকুঠি এলাকার বাসিন্দা।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এসএম নূরুন নবী লাইজু জানান, মফিজ উদ্দিন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর গত ১৫ মে তাকে রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে ভর্তি করা হয়।
পরে তার অবস্থার অবনতি হলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকাল সাড়ে ৬টার দিকে তিনি মারা যান।
এম২৪নিউজ/আখতার।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.