
রংপুর অফিস:
রংপুর বিভাগে করোনার পরিস্থিতি অবনতির কারণে জনগণকে সচেতন করতে তিন দিনের ‘করোনা প্রতিরোধে জনউদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন’ বিশেষ প্রচারণা কার্যক্রম শুরু করেছে বিভাগীয় স্বাস্থ্য বিভাগ। তিন দিনে বিভাগের একটি সিটি কর্পোরেশন, আটটি জেলা এবং ৫৮ টি উপজেলায় দুই হাজারেরও বেশি পথসভা করবে স্বাস্থ্য বিভাগ।
আজ সোমবার বেলা সাড়ে ১১ টায় রংপুর বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের সামনে ক্যাম্পেইনের উদ্বোধন করেছেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
এ সময় বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার আহাদ আলী, সিভিল সার্জন ডাক্তার হিরোম্ব কুমার রায় সহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রংপুর সিটি কর্পোরেশনের ৪ টি, আট জেলা সদরে ১৬ টি, ৫৮ উপজেলা সদরে একটি করে মোট ৭৮ টি টিম প্রতিদিন দশটি করে পথসভা করবে। পথসভা শেষে গনসচেতনতা বড়াতে করা হবে মাইকিং।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.