
রংপুর অফিস:
রংপুরে বেতন গ্রেড উন্নিতকরণ এবং পদ পদবী পরিবর্তনের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন রংপুর বিভাগীয়, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মচারীরা। এতে বিপাকে পড়েছেন সেবাগ্রহণকারীরা। এ কর্মবিরতি সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে।
সরেজমিনে দেখা গেছে, আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের তৃতীয় শ্রেণির কর্মচারীরা অফিসে এসে হাজিরা খাতায় সই করে নিজ নিজ কর্মস্থল ত্যাগ করেন। ব্যানার নিয়ে দাবি আদায়ে স্ব-স্ব-অফিসের সামনে বিক্ষোভ, মানববন্ধন সহ বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করেন তারা।
রংপুর জেলা কালেক্টরেট কর্মচারী সমিতির সভাপতি সাইফুল ইসলাম বলেন, নির্দেশনার পরও অর্থ মন্ত্রণালয় তাদের বেতন গ্রেড উন্নিত এবং পদ পদবী পরিবর্তন করছেন না। এতে কর্মচারী একদিকে যেমন বিক্ষুব্ধ, তেমনি বর্তমান বাজারদরের সাথে খাপ খাওয়াতে পারছে না।ন্যায্য পাওনা বঞ্চিত হয়ে তারা মানবেতন জীবন যাপন করছেন।বিভাগে কর্মচাঞ্চল্যে পড়েছে ভাটা। দাবি আদায় না হওয়া কর্মবিরতি চলার কথাও জানান তিনি।
এদিকে কর্মস্থলে না থাকায় সংশ্লিষ্ট অফিসগুলোতে আসা সেবা গ্রহণকারীরা পড়েছেন বিপাকে। তারা জরুরী কাজ করতে পারছেন না। সই স্বাক্ষরও হচ্ছে না।
এ বিষয়ে রংপুর জেলা প্রশাসক আসিব আহসান বলেন, তাদের দাবি দাওয়া আমরা যথাযথস্থানে পাঠিয়েছি। তারা যেন কর্মবিরতি প্রত্যাহার করেন সেজন্য তাদের সাথে আলাপ আলোচনা করা হচ্ছে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.