
নিউজ ডেস্ক:
রংপুরে করোনায় ক্ষতিগ্রস্ত কর্মহীন মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা তুলে দিয়েছে রংপুর জেলা প্রশাসন।
আজ বুধবার (৭ জুলাই) দুপুরে রংপুর জেলা স্কুল মাঠে কর্মহীন মানুষের হাতে এ সহায়তা তুলে দেওয়া হয়।
করোনাকালীন সময়ে কর্মহীন অবস্থায় থাকা বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা তুলে দেওয়া হচ্ছে বলে জেলা প্রশাসন সূত্র জানায়।
আজ ৮৪ জন কর্মহীন মানুষের মাঝে ১০০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.