
রংপুর অফিস:
রংপুরে কৃষিখাতে উন্নয়ন বাজেটের ৪০ভাগ বরাদ্দের দাবিতে বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের বিক্ষোভ মানব বন্ধন সমাবেশ ও স্মারকলিপি পেশ করেছে।
আজ ১জুন সকাল ১১টায় উন্নয়ন বাজেটের ৪০ ভাগ কৃষিখাতে বরাদ্দ, ফসলের লাভজনক দাম নিশ্চিত করাসহ ১৫ দফা বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠন, রংপুর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও ডিসির মাধ্যমে অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশের কর্মসূচি পালিত হয়।
রংপুর প্রেসক্লাব চত্তরে অনুষ্ঠিত এ সমাবেশে সংগঠনের জেলা আহ্বায়ক কমরেড আনোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্যসচিব আহসানুল আরেফিন তিতু, এমদাদুল হক বাবু,আবুল হোসেন।
নেতৃবৃন্দ বলেন, একক খাত হিসেবে অর্থনীতিতে সবচেয়ে বেশি অবদান কৃষির এবং সবচেয়ে বেশি মানুষের কর্মসংস্থানের ক্ষেত্র হলো এই কৃষি।কিন্তু বাজেটে সবসময় এই খাত অবহেলিত। বাম্পার ফলন হলেও লাভ জনক দামে বিক্রি করতে না পারায় কৃষকের কষ্ট যায় না।মধ্যস্বত্বভোগীরা কৃষকের লাভ কেড়ে নেয়। তাই হাটে হাটে ক্রয়কেন্দ্র খুলে কৃষকের ফসল ক্রয়ের জন্য বরাদ্দ দিতে হবে। সার, ডিজেল, বীজসহ সকল কৃষি উপকরণ ক্রয়ে ভর্তুকি দিতে হবে।
এছাড়াও কৃষি রক্ষায় সংগঠনের উত্থাপিত ১৫ দফা বাস্তবায়ন করতে হলে কৃষিখাতে ৪০ভাগ বরাদ্দ দিতে হবে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.