
রংপুর অফিস:
রংপুর-২ আসনের জাতীয় পার্টির প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী ও বদরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি অধ্যাপক মোফাজ্বল হোসেন সরদারকে ৫০ লাখ টাকা না দিলে হত্যার হুমকি দিয়ে দুইটি উড়ো চিঠি দিয়েছে বাংলাদেশ প্রফেশনার কিলারস ও বাংলাদেশ টেরোরিস্ট স্যুটার নামের কথিত সংগঠন। এ ঘটনায় সাধারণ ডায়েরী নিয়ে তদন্ত কার্যক্রম শুরু করেছে পুলিশ।
হত্যার হুমকির ওই উড়ো চিঠি দুটি অধ্যাপক মোফাজ্জল হোসেনের বদরগঞ্জ পৌর এলাকার বালুয়াভাটার বাসার বারান্দায় পাওয়া যায় সোমবার (৪ ডিসেম্বর) সকাল ৬টায় ও মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল ৭ টায় আসে।
ভুল বানানের ৯ লাইনের প্রথম চিঠিতে বাংলাদেশ প্রফেশনালস কিলার উল্লেখ করে লেখা হয়,‘জাতীয় পার্টী সভাপতি তোর বাড়ি বোম এলান করা হয়েছে জদি নিজেকে বাচাতে চাস এবং তোর পরিবারকে বাচাতে চাস তাহলে (৫০) লাক টাকা নিয়ে ঢাকা চলে আয় ৪ তারিক আমার লোক তকে চখে চখে রাখবে। কোন রকম চালাকি ৫ তারিকে তোর পরিবার ধংস। কথাটা ১ কান বাদে জদি ২ কান তুই এবং তোর পরিবার সেষ। তোর সাথে গরিব ঘরের এক ছেলেকে নিয়ে আসিবি সাথে। কিছু হলেও ওর হবে তুস জদি চালাকি করিস মৃত্য ওনিবাজ। ৪ সকাল ৮ টা বাস থেকে রওনা দিবি। কোন রকম চালাকি করিস না। আমর লোক তোর ওপর নাজর রাখছে। তোর বাড়িতে জিনিস ফিট করা আছে, সব খবর আমরা রাখবো কথাটা মাথায় থাকে। বেশি কিছু বললাম না সেষ কথা ১ কান থেকে ২ হলে তোরা সেষ মৃতু কাকে বলে বুজতে পারবি। বাংলাদেশ প্রফেসনাল কিলার এনড সুটার। ৪ তারিক টাকা বা চালাকি করলে ৫ তারিকে সেষ। তুই ঠি বাকি সব কথা হবে। একই ধরণের আরও একটি চিঠি দেয়া হয় মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে। প্রায় একই ভাষায় হুমকি দেয়া হয়েছে সেখানে।
বাংলাদেশ টেরোরিস্ট সুটার হিসেবে সেই চিঠিতে বলা হয়েছে, ‘জাতিয় পাটির সভাপতি রংপুর ২ আসনে সভাপতি কথাটা মনে রাখিস। টাকাটা কেস নিয়ে আসবি। চালাকি করলে একটা সুইজ টিপ দিবো তোর বম বলস্ট তোর আর অনেক খতি হয়ে জাবে। আর তুই জদি ঢাকা আসতে ভয় করিস তাহলে কালকে ৬ টা সুটার জাচ্ছে লকেশন মত টাকাটা কাল রাত ১২ টা সময় আর জদি ঢাকা আসিস তো আয়। কোন রকম চাকি করার চেস্টা করলে তুই সেষ সব সেষ কথা কাল রাতে টিনের বেড়া বাসার এক ছেলে আমর ছেলেদের দেখে ফেলেছে। ওকে করার আমার ছেলেরা যা করার করেছে।ওর বন্ধু করেছে। ছেলেটা লম্বা করে একটু মটা। ছেলেটাকে এককভাবে কথা বলবি বাহিরে। আর ওই ছেলেটাকে তুই নিয়ে আসবি। যে কোন ভাবে নিয়ে আসবি। ওকে বাই তোর বাড়িতে জিনিয়েস সেট করা আছে। আমার কাছে সব খবর আসবে। নো চালাকি । বাই। বাংলাদেশ টেররিস্ট+ সুটার গেম। অতি।রাংগা।’এ ঘটনায় পর মোফাজ্জল হোসেন থানায় অভিযোগ করেছেন। অভিযোগটি সাধারণ ডায়েরী হিসেবে নথিভূক্ত করে তদন্ত শুরু করেছে পুলিশ।
এদিকে এ ঘটনায় বয়োবৃদ্ধ এই অধ্যাপক তার প্রতিবন্ধি সন্তান সহ পরিবার পরিজন নিয়ে উৎকণ্ঠিত হয়ে পড়েছেন, নিরাপত্বা হীনতায় ভুগছেন। জাতীয় পার্টির প্রার্থীর নির্বাচন করা এবং দলটির সভাপতি হওয়ার কারনেই ভীতিকর পরিস্থিতি তৈরি করতেই এই উড়ো চিঠি দেয়া হচ্ছে বলে জানিয়ে বদরগঞ্জ ডিগ্রী কলেজের সাবেক এই অধ্যক্ষ অধ্যাপক মোফাজ্জল হোসেন জানান, ‘ যদি আমার ভোট টা না হইতো। ভোট করতে না যাইতাম আনিছুল ইসলাম মন্ডলের। তাহলে কিছুই করতাম না। চিঠিটা পড়ে ছিড়ে ফেলতাম। যেহেতু একটা ভোট ভোট সামনে, যেহেতু এই ভোটটাকে আমি চ্যালেঞ্জ হিসেবে মনে করতেছি। আমি মনে করি এই চিঠির মাধ্যমে কে বা কাহারা কোথায় থেকে আমাকে চ্যালেঞ্জ করতেছে।ভয় দেখাচ্ছে। যাতে আমি ভোট না যাই। নানান বিষয় এখানে আছে। কে বা কারা এটা করতেছে সেটা আমি জানি না।
জাতীয় পার্টির বদরগঞ্জ উপজেলা সভাপতি মোফাজ্জল হোসেন আরও বলেন, ‘ চিঠিতে মুল হেডিংয়ে বলা হয়েছে জাতীয় পার্টির সভাপতি। সুতরাং এই চিঠি যে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এটা বলার অপেক্ষা রাখে না। পরের চিঠিতে রংপুর-২ আসনের জাতীয় পার্টির সভাপতি বলা হয়েছে। আমি৫০ লাখ টাকা চাওয়াকে চ্যালেঞ্জ মনে করি না। কিন্তু খুনের হুমকিতে আমি উদ্বিগ্ন।আমি ১৯৮২ সাল থেকে জাতীয় পার্টির রাজনীতি করি। কখনও আহবায়ক, কখনও সভাপতি ছিলাম। আমি থাকায় জাতীয় পার্টির কর্মীরা শক্তি পেয়েছে। কর্মীরা আমাকে শক্তি এবং ভোটসহ সব কিছুতে প্রোটেস্ট দেয়ার সামর্থ আছে মনে করে। তাই আমি মনে করছি আমাকে হুমকি দিয়ে দুর্বল করা গেলে কর্মীরা দুর্বল হবেন এই জন্য কে বা কাহারা এটা করেছে। এটি দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেয়ার জন্য দাবি জানাচ্ছি।
বদরগঞ্জ থানার ওসি আব্দুল লতিফ জানান, ‘যাকে উড়ো চিঠি দিয়ে হত্যার হুমকি দেয়া হয়েছে তিনি বদরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক। বিষয়টি আমরা খুব গুরুত্বের সাথে দেখছি। অভিযোগ পেয়ে সেটি আমরা তদন্ত শুরু করেছি। আমরা মনে করেছিলাম এটি গোপনে তদন্ত করবো। কিন্ত এরই মধ্যে মিডিয়া জেনে গেছে। ওপেন হয়েছে। এতে তদন্ত কার্যক্রম একটু ব্যহত হবে হয়তো। কিন্তু আমরা তদন্ত করে প্রকৃত ঘটনা বের করে আনবো।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.