
রংপুর অফিস:
রংপুর নগরীতে জামাই বাড়িতে বেড়াতে এসে আব্দুর রহমান (৭৪) নামে এক বীর মুক্তিযোদ্ধা নিখোঁজ হয়েছেন।
রোববার সন্ধ্যায় নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে থানায় জিডি করেছেন বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমানের জামাতা রফিকুল ইসলাম। আজ সোমবার এ খবর লেখা পর্যন্ত বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমানের হদিস মেলেনি।
নগরীর হাজীরহাট মেট্রোপলিটন থানার ওসি রাজিবুজ্জামান বসুনিয়া বলেছেন, নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি করা হয়েছে। তার সন্ধান পেতে চেষ্টা করছে পুলিশ।
গত শুক্রবার রংপুর নগরীর হাজীরহাট বানিয়াপাড়ায় তার বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান।এ ঘটনায় মেট্রোপলিটন হাজীরহাট থানায় পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের টেনপাড়া গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে।
বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমানের জামাতা রফিকুল ইসলাম জানান, শুক্রবার বেলা আড়াইটার দিকে আমার বাড়ি থেকে হাঁটতে বেরিয়ে যান তিনি। এরপর সন্ধ্যা হলেও বাড়িতে না আসায় আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের বাড়িতে খোঁজ নিয়ে তার কোনও সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজের সময় তার পরনে ছিল মাটিয়া রঙের গেঞ্জি ও কমলা রঙের ফুলপ্যান্ট। তার গায়ের রঙ শ্যামলা এবং মুখ লম্বাটে। তার উচ্চতা ৫ ফিট ৬ ইঞ্চি ও শারীরিক গঠন হালকা। এ ঘটনায় শনিবার মেট্রোপলিটন হাজীরহাট থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.