
নিউজ ডেস্ক:
রংপুরে এক জুয়ের্লাসের কারখানা থেকে আনোয়ার হোসেন (৩৫) নামের এক (স্বর্ণশিল্পী) শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১০জুন) সকালে রংপুর নগরীর নবাবগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয় সংলগ্ন সাগর জুয়ের্লাসের কারখানার একটি কক্ষ থেকে রশিতে ঝুলন্ত অবস্থায় ওই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ।
পুলিশ জানান, নিহত আনোয়ার হোসেন নিউ জুম্মাপাড়া পাকার মাথা এলাকার মৃত মাসুম মিয়ার ছেলে। তিনি দীর্ঘ ১৫ বছর ধরে সাগর জুয়ের্লাসে কারিগর হিসেবে কাজ করে আসছিল। তবে এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে নবাবগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আকবর আলী জানান, সকাল ১১টার দিকে ব্যবসায়ী সমিতির অফিস সহকারী আসলাম ফোন করে বলেন সাগর জুয়ের্লাসের কারিগর আনোয়ার হোসেন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে বিষয়টি পুলিশকে জানাই। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের রমেক হাসপাতালে পাঠিয়েছে।
রংপুর মহানগর স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের সভাপতি রেজাউল করিম জানান, নিহত আনোয়ার হোসেন ইউনিয়নের একজন সাধারণ সদস্য। কী কারণে ঘটনাটি ঘটেছে সে বিষয়ে ইউনিয়নের পক্ষ থেকে পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.