
নিউজ ডেস্ক:
রংপুর নগরীর প্রাইম মেডিকেল কলেজ এলাকা থেকে বৃহস্পতিবার জেএমবি দুই সদস্যকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।
এ সময় উদ্ধার করা হয়েছে প্লাস্টিকের প্ল্যাকার্ড, কাগজের তৈরি ক্যাপ, সোলার ককশিট এবং বাঁশের লাঠি।
গ্রেফতাররা হলেন, রংপুরের মিঠাপুকুর উপজেলার শাল্টি গোপালপুর এলাকার আব্দুল ওয়াহাবের ছেলে জেএমবি সদস্য কাওছার নাহিদ ও রংপুর নগরীর বিনোদপুর এলাকার মুসলিম মিয়ার ছেলে রুবেল মিয়া।
শক্রবার বিকেলে রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া) আলতাফ হোসন স্বাক্ষরিত সাংবাদিকদের কাছে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, আটক দুই জেএমবির সদস্যসহ অজ্ঞাতনামা ৩০-৩৫ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।
সূত্র: ডেইলী বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.