
নিউজ ডেস্ক:
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ন্যায্যমূল্যের বিপুল পরিমাণ ভোজ্য তেল ও চিনিসহ রংপুরে আবারও এক ব্যবসায়ীকে আটক করেছে মেট্টোপলিটন গোয়েন্দা পুলিশ।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে নগরীর বোতলা বৈশাখী মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া) উত্তম প্রসাদ পাঠক বলেন, শনিবার দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বোতলা বৈশাখী মোড় এলাকায় অভিযান চালিয়ে লুৎফর রহমান নামে এক ব্যাবসায়ীকে আটক করা হয়। এ সময় দোকান থেকে টিসিবির ৫৫৪ লিটার সয়াবিন তেল ও ১০০ কেজি চিনি উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, যেই ডিলারের কাছ থেকে এই পন্য তিনি পেয়েছেন তাকে আটকের অভিযান চলছে। এছাড়াও আটক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.