
নিউজ ডেস্ক:
রংপুর স্টেশনে ট্রেনে কাটা পড়ে জাবেদ আলী (৬১) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (১ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭টায় প্লাটফর্মের কাছে এ ঘটনা ঘটে। তিনি আলমননগর ৩নং ক্যাম্পের মিয়া হোসেনের পুত্র।
রংপুর রেলওয়ে পুলিশের এসআই মোস্তফা জানান, পার্বতীপুর থেকে ছেড়ে আসা বুড়িমাড়ীগামী লোকাল ট্রেন রংপুর স্টেশনে প্রবেশ করার পর প্লাটফর্মের কাছেই আবেদ আলী হঠাৎ লাইনের দিকে যান। সেখানেই তিনি মারা যান।
তিন আরো বলেন, লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে তিনি সেখান আকস্মিকভাবে লাইনে গেছেন নাকি ইচ্ছা করেই গেছেন সেটি তদন্ত করা হচ্ছে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.