রংপুরে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও আটককৃতদের মুক্তির দাবিতে বিক্ষোভ

নিউজ ডেস্ক:

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, পাটকল শ্রমিক নেতা রুহুল আমিনসহ আটককৃত মুক্তি, কারাগারে লেখক মুস্তাকের মৃত্যুর বিভাগীয় তদন্ত ও বিচারের দাবিতে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ মার্চ) দুপুরে নিপীড়নের বিরুদ্ধে রংপুর আয়োজনে প্রেসক্লাব চত্বরে শ্রমিক অধিকার আন্দোলনের আহবায়ক পলাশ কান্তি নাগের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন রাষ্ট্রচিন্তা’র সদস্য রায়হান কবীর, জনগ্রামী পার্টির সংগঠক সালাউদ্দিন বাবু, গণসংহতির আন্দোলনের প্রত্যয়ী মিজান, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক হানিফ খাঁন সজীব, নিপীড়ণ বিরোধী নারীমঞ্চের আহবায়ক নন্দিনী দাস, বাংলাদেশ কমিউনিষ্ট পার্টি গঠন প্রক্রিয়া’র সদস্য জুবায়ের আলম জাহাজী প্রমুখ।

সমাবেশে বক্তারা, জনগণের মত প্রকাশের স্বাধীনতা হরণকারী ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply