
নিউজ ডেস্ক:
রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বুলেট নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এছাড়াও আরো সাতজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রমেক হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ ইউনুস আলী। মৃত বুলেট রংপুর মহানগরীর পুরাতন সদর হাসপাতাল সুইপার কলোনির মানু লালের ছেলে।
ইউনুস আলী জানান, বুলেট সোমবার সকালে জ্বর নিয়ে ঢাকা থেকে রংপুরে তার নিজ বাড়িতে আসেন। ঐদিন দুপুরে তাকে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। মঙ্গলবার বেলা ১১টার দিকে তিনি মারা যান।
তিনি আরো জানান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সাতজন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। একজনের বাড়ি রংপুর নগরীর দর্শনা এলাকায় বাকিরা রংপুর বিভাগের বিভিন্ন জেলার। তারা সবাই ঈদের ছুটিতে বাড়িতে আসার পর ডেঙ্গু রোগে আক্রান্ত হন বলে জানান তিনি।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.