
রংপুর অফিস:
রংপুরে পুনরায় দেশীয় সিগারেট ফ্যাক্টরীগুলো চালুর দাবীতে রংপুরে মানববন্ধন ও সমাবেশ করেছে ফ্যাক্টরীগুলোর মালিক ও কর্মচারীরা।
রবিবার বিকেলে রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেন ।
মানববন্ধন শেষে সমাবেশে বক্তারা বলেন, বহুযাতিক কোম্পানির অবৈধ নিয়ন্ত্রণ রোধে সরকারের ব্যবস্থা গ্রহণ ও প্রতি শলাকা সিগারেটের দাম বহুজাতিক কোম্পানীর দামের তুলনায় ৩ থেকে ৫ টাকা পার্থক্য করতে হবে। সরকার বিদেশী সিগারেট কোম্পানীগুলোকে সুবিধা দিয়ে দেশীয় সিগারেট কোম্পানীগুলোর উপর অতিরিক্ত শুল্ক আরোপ করে বন্ধের পাঁয়তারা করছে।প্রতি বছর সরকার তামাক শিল্প থেকে প্রায় ৩৫ হাজার কোটি টাকা রাজস্ব আদায় করে থাকে।
বক্তারা ছয় দফা দাবী তুলে বলেন, দেশীয় শিল্পকে টিকে রাখতে শুধুমাত্র দেশীয় মালিকানাধীন সিগারেট কোম্পানীগুলোকে একটি নির্দিষ্ট স্লাব অথবা নিম্ন স্লাব এর সিগারেট শুধুমাত্র দেশীয় কোম্পানীরা উৎপাদন করতে পারবে, দেশীয় সিগারেট শিল্প যেন আমদানি নির্ভর শিল্পে পরিনত না হয় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, তামাকের আন্তর্জাতিক বাজার ধরে রাখতে প্রণোদনা প্রদানসহ ছয় দফা দাবী বাস্তবায়ন করতে হবে।
তারা বলেন, সরকার কিছু বাধ্যবাধকতা আরোপ করায় দেশীয় সিগারেট ফ্যাক্টরীগুলো বন্ধ হয়ে যাওয়া এর সাথে সংশ্লিষ্ট প্রায় অর্ধ কোটি মানুষ নিদারুন কষ্টে জীবন যাপন করছে।অবিলম্বে সরকারের এসব বিধি নিষেধ প্রত্যাহারের দাবী জানান।তামাক চাষী মোস্তফা ফিরোজ, আরএসএম সিগারেট ফ্যাক্টরীর কর্মচারী রিয়াল আহামেদ লুৎফর রহমান, আকরাম হোসেন প্রশাসনিক কর্মকর্তা নাসির হোসেন বক্তব্য রাখেন।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.