নিউজ ডেস্ক:
রংপুরের কাউনিয়ায় থানার চারশ গজ দূরের একটি মিনি ক্যাসিনোতে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) পরিবহন পুলের উপ-রেজিস্ট্রার তারিকুল ইসলাম (৪৩), বেরোবির প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের সহকারী রেজিস্ট্রার আব্দুর রহিম (৪০), কাউনিয়া নারী কলেজের প্রভাষক হুমায়ন কবির তারা (৪০), নীলফামারীর ডোমার উপজেলার খাদ্যগুদাম কর্মকর্তা এনামুল হক (৪২) সহ কাউনিয়ার নিরঞ্জন চন্দ্র (৩৫), অমল চন্দ্র দেবনাথ (৩৮), মোফাজ্জল হোসেন (৪২), আরিফুল ইসলাম (৩৮), আব্দুল গফুর (৫০), আফাজুল ইসলাম (৪৫), আতাউর রহমান শাহীন (৪৮) এবং মমিনুল ইসলাম (৪০)।
বুধবার রাতে বাসস্ট্যান্ডের পানিপট্টির একটি ঘর থেকে জুয়ার সরঞ্জাম ও টাকাসহ তাদের আটক করা হয়েছে।
কাউনিয়া থানার ওসি আবদুল আজিজ জানান, পানিপট্টির ওই ঘরে প্রতিদিন জুয়ার আসর বসতো। গভীর রাত পর্যন্ত চলত জুয়া খেলা। পুলিশ কয়েক দফা অভিযান চালালেও টের পেয়ে পালিয়ে যেত জুয়াড়িরা।
ওসি আজিজ আরো বলেন, বুধবার রাতে গোপনে অভিযান চালিয়ে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুই কর্মকর্তাসহ ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.