
রংপুর অফিস:
বেগম রোকেয়া বিশ্বিবিদ্যালয়ের ভর্তি পরিক্ষায় উত্তীর্ণ হওয়া ও অর্থাভাবে ভর্তি হতে না পারা অসহায় দরিদ্র মেধাবী ছাত্র মোঃ জাহিদুল ইসলাম কে ফুলেল শুভেচ্ছা ও ভর্তির জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাঃ আবদুল আলীম মাহমুদ, বিপিএম।
রোববার দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশ এর ট্রাফিক বিভাগ কার্যালয়ে ভর্তির জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ মেহেদুল করিম পিপিএম, সম্মানিত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোঃ আবু বকর সিদ্দিক, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মোঃ মহিদুল ইসলাম পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ডিবি) কাজী মুত্তকী ইবনু মিনান, উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মোঃ আবু মারুফ হোসেন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মেনহাজুল আলম, উপ-পুলিশ কমিশনার (এস্টেট এন্ড ডেভেলপমেন্ট) মোঃ আবু সাইম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারবৃন্দ, সহকারী পুলিশ কমিশনারবৃন্দসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এ সময় কমিশনার বলেন যে, “আমরা গর্বিত এমন একজন মেধাবী ছাত্রের পাশে দাঁড়িয়ে তার বিশ^বিদ্যালয়ে ভর্তির অনিশ্চয়তা দূর করতে পেরে। বাংলাদেশ পুলিশ যেকোন দূর্যোগে মানুষের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর। করোনা মহামারীতেও বাংলাদেশ পুলিশ সম্মুখ সারির যোদ্ধা হিসেবে দায়িত্ব পালন করে তার প্রমাণ রেখেছে। আমরা রংপুর মেট্রোপলিটন পুলিশ এমন একজন অসহায় দরিদ্র মেধাবী ছাত্রের পাশে দাঁড়ানোকে একটা ভালো কিছু করার সুযোগ বলে মনে করি।
আমরা সকলকে আহবান জানাই অসহায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের কষ্টকে লাঘবের সুযোগ গ্রহণ করার”। এ সময় কমিশনার মহোদয় মোঃ জাহিদুল ইসলামকে মাদকসহ যেকোন ধরণের অসামাজিক ও রাষ্ট্রবিরোধী কর্মকান্ড থেকে দূরে থাকার পরামর্শ প্রদান করেন।
উল্লেখ্য, মোঃ জাহিদুল ইসলাম রংপুর মহানগর মাহিগঞ্জ থানার আজিজুল্লা গ্রামের মোঃ নওশাদ আলীর দ্বিতীয় পুত্র। তার পিতা মোঃ নওশাদ আলী পেশায় একজন দিনমজুর ও মাতা মোছাঃ জোবেদা বেগম পেশায় গৃহিনী। তার বড় ভাই মোঃ মনিরুজ্জামান রংপুর কারমাইকেল কলেজ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে বর্তমানে চাকরির জন্য চেষ্টারত। মোঃ জাহিদুল ইসলাম ২০২০-২১ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তির সুযোগ পাওয়ায় তার দিনমজুর পিতা অনেক কষ্টে অর্থের সংস্থান করে তাকে সেখানে ভর্তি করান।
জাহিদুল একই শিক্ষাবর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে লোক প্রশাসন বিভাগে ভর্তির জন্য নির্বাচিত হন। কিন্তু অর্থের সংস্থান করতে না পারায় তার পছন্দের বিষয়ে ভর্তিতে অনিশ্চয়তার মধ্যে পড়েন। বিষয়টি রংপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার জনাব মোহাঃ আবদুল আলীম মাহমুদ, বিপিএম মহোদয়ের নজরে আসলে তিনি রংপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জাহিদুল ইসলামকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে তার পছন্দের বিষয়ে ভর্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.