
রংপুর অফিস:
রংপুর নগরীতে এক বালতি দুধ দিয়ে গোসল করে ব্রাজিল সমর্থক থেকে আর্জেন্টিনা ফুটবল সমর্থকে যোগ দেয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ব্রাজিল থেকে আর্জেন্টিনায় যোগ দেয়া ওই ব্যক্তির নাম আতু মিয়া (৫৫)। তিনি লালবাগ রেলগেট এলাকার বাসিন্দা।
শুধু তাই নয় আর্জেন্টিনা দলের লিওনেল মেসির খেলায় মুগ্ধ হয়ে রংপুরে ব্রাজিলের এক সমর্থক দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের জার্সি খুলে আর্জেন্টিনার জার্সি গায়ে দিয়ে আনুষ্ঠানিকভাবে আর্জেন্টিনায় যোগ দিয়েছেন। রংপুর নগরীর লালবাগ এলাকায় রোববার দুপুরে নিজ বসতবাড়ির সামনে এ ঘটনা ঘটে।
আর্জেন্টিনায় যোগ দেয়া আতু মিয়া বলেন,দীর্ঘদিন ধরে ব্রাজিলের খেলোয়াড় নেইমারের অভিনয়ে বিরক্ত হয়ে দলটির প্রতি আস্থা হারিয়ে ফেলেছি। পাশাপাশি আর্জেন্টিনা দলের বিশ্বসেরা খেলোয়াড় লিওনেল মেসির খেলা দেখে তিনি মুগ্ধ হয়েছি। তাই নগরীর আর্জেন্টিনা সমর্থক গোষ্টির সাথে কথা বলে সে অনুভূতি থেকে ব্রাজিল সমর্থক থেকে দুধ দিয়ে গোসল করে আনুষ্ঠানিকভাবে আর্জেন্টিনার সমর্থক দলে যোগ দিলাম।
রংপুর নগরীর আর্জেন্টিনা সমর্থক গোষ্টির আহবায়ক আসাদুজ্জামান আফজাল বলেন, কোন ব্রাজিল সমর্থক থেকে আর্জেন্টিনা ফুটবল সমর্থকে যোগ দেন তাহলে আমরা তাকে এক বালতি দুধ দিয়ে গোসল করিয়ে আর্জেন্টিনার জার্সি গায়ে পড়িয়ে ও ফুলের মালা গলায় দিয়ে আনুষ্ঠানিকভাবে বরন করে নেয়া হয়।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.