
স্টাফ রিপোর্টার (রংপুর):
নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ এবং নির্যাতন বন্ধের দাবিতে রংপুর মহানগরীতে দ্বিতীয় দিনেও প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও ছাত্র ও যুব সংগঠনসহ বিভিন্ন সংগঠন সমূহ।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে রংপুর মহানগরীর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, রংপুরের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, জাতীয় যুব সংহতি, ছাত্রফ্রন্টসহ বিভিন্ন সংগঠন। মানববন্ধনে আন্দোলনকারীরা তাদের বুকে নানান শ্লোগান সম্বলিত বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
এ সময় তারা ধর্ষণ ও নারীর প্রতি সহিসংতা বেড়ে যাওয়ার জন্য বিচারহীনতা এবং রাষ্ট্রের দুর্বল পদক্ষেপকে দায়ী করে বলেন, ‘ধর্ষণের শাস্তি দ্রুত বিচার ট্রাইবনুালে বিচার করে প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। একই দাবিতে সকাল থেকে নগরীর লালবাগ এবং কাচারী বাজার এলাকায়ও মানববন্ধন ও বিক্ষোভ করে শিক্ষার্থীসহ সাধারণ জনগণ।
এদিকে মানববন্ধন চলাকালে শিবির কর্মী সন্দেহে তিন জনকে আটক করেছে রংপুর কোতোয়ালী থানা পুলিশ।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.