
অনলাইন ডেস্ক:
রংপুর মহানগরীর ২২নং ওয়ার্ডের মধ্য গণেশপুর এলাকার এক বাড়ি থেকে দুই বোনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুর ২টার দিকে লাশগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলো- গণেশপুর মধ্যপাড়া এলাকার মোকছেদুল ইসলামের মেয়ে সুমাইয়া আক্তার মীম (১৬) ও মমিনুল ইসলামের মেয়ে জান্নাতুল মাওয়া (১৪)। তারা সম্পর্কে চাচাতো ও জ্যাঠাতো বোন। মীম নগরীর মুলাটোল আলিয়া মাদ্রাসার দাখিল পরীক্ষার ফলপ্রত্যাশী ছিল এবং জান্নাতুল মাওয়া বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, মীমের লাশ ঘরের ভেতরে খাটের ওপর ফ্যানের সঙ্গে ঝুলানো এবং জান্নাতুল মাওয়ার গলা জখমের চিহ্নসহ লাশ পাশের ঘরে মেঝের ওপর পড়েছিল।
এলাকাবাসীরা জানান, মমিনুল ইসলাম (ইলেক্টট্রিক টেকনিশিয়ান) তার স্ত্রীকে নিয়ে কুড়িগ্রাম উলিপুর উপজেলায় শ্বশুর বাড়িতে যান। বাবা ও মা বাসায় না থাকায় রাতে ঘুমানোর জন্য জান্নাতুল মাওয়ােক তার জ্যাঠােতা বোন মীমকে ঘরে নেয়। রাতভর বৃষ্টির কারণে বোঝা যায়নি ভেতরে কী ঘটেছিল। তাদের ধারণা, এটি হত্যাকাণ্ড। প্রেমঘটিত কোনো কারণে এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে।
মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশীদ জানান, মরদেহগুলোর সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। পাশাপাশি এর নেপথ্যে কী কারণ রয়েছে তা উদঘাটনে পুলিশ অনুসন্ধান শুরু করেছে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.