
নিউজ ডেস্ক:
রংপুরে উগ্রবাদী বই ও লিফলেটসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ এর তিনজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে রংপুর র্যাব-১৩।
বুধবার (২৪ জুন) গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার ৫নং মহদীপুর ইউনিয়নের বিশ্রামগাছী পশ্চিমপাড়া গ্রাম থেকে তাদের গ্রেফতার কর হয়।
গ্রেফতার হওয়া জঙ্গিরা হলেন- মো. আল আমিন (৩৫), মো. টিপু সুলতান (৩৬) এবং মো. গোলাপ মন্ডল (৩৯)।
র্যাব-১৩, রংপুর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি সিদ্দিক আহমদ জানান, গ্রেফতারকৃত আসামিরা ‘আল্লাহর দলের’ নেতা মতিন মেহেদী ওরফে মতিনুল ইসলাম ওরফে মাহাবুব মতিন ওরফে মতিনুল হক মন্ডলের মতাদর্শে অনুপ্রাণিত হয়ে ২০০১ সাল থেকে অত্যন্ত চাটুকারিতার সহিত নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আল্লাহর দলের’ সক্রিয় সদস্য হিসেবে কার্যক্রম পরিচালনা করে আসছে।
তিনি জানান, গ্রেফতারকৃতরা ২০০১ সাল থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দলে’র গাইবান্ধা অঞ্চলের সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করে। এছাড়াও দলটির অন্যতম উপজেলা সংগঠক পলাশবাড়ির বাবুল এবং জনৈক হিরুর নিকট থেকে বায়াত গ্রহণ করা এবং মতিন মেহেদী মতাদর্শের অনুসারী বলেও স্বীকার করে। তারা প্রত্যেকে নিয়মিতভাবে দলের জন্য চাঁদা প্রদান করে এবং ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে ধর্মের অপব্যাখ্যার মাধ্যমে তাদের আদর্শের অনুকূলে সদস্য এবং চাঁদা সংগ্রহ করে আল্লাহর দলের কার্যক্রম পরিচালনা করে আসছে। তাদের বিরুদ্ধে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানায় মামলা হয়েছে।
সূত্র: ইত্তেফাক অনলাইন।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.