
নিউজ ডেস্ক:
রংপুরে পণ্য পরিবহনের আড়ালে ৬৮ কেজি গাঁজা পাচারের সময় দুই ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। এ সময় মাদক বহনে ব্যবহৃত ট্রাকটি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ভোরে জেলার রংপুর-কুড়িগ্রাম সড়কের নব্দিগঞ্জ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- ঝিনাইদহের তালেব মণ্ডল ও কুষ্টিয়ার জামান আলী।
র্যাব-১৩ এর রংপুর ক্যাম্পের মিডিয়া অফিসার মেজর গালিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে রংপুর-কুড়িগ্রাম সড়কের নব্দিগঞ্জে র্যাবের একটি টহল দলের সদস্যরা গাড়ি তল্লাশি করে। এক পর্যায়ে একটি ট্রাক তল্লাশি করলে ৬৮ কেজি গাঁজা পাওয়া যায়। এ সময় ট্রাকটি থেকে দুই ব্যবসায়ীকে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ীদের বরাত দিয়ে তিনি আরো জানান, ব্যবসায়ীরা কুড়িগ্রাম থেকে ঝিনাইদহের উদ্দেশ্যে ট্রাকে করে যাচ্ছিলেন। এভাবেই দীর্ঘদিন ধরে পণ্য পরিবহনের আড়ালে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে তারা।
সূত্র: ডেইলী বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.