
রংপুর অফিস:
রংপুরে পরমাণু বিজ্ঞানী ড.ওয়াজেদ মিয়া স্মৃতি ভলিবল টুর্নামেন্ট দিনব্যাপি ৪টি দলে অনুষ্ঠিত। হয়েছে। আজাদ স্পোর্টিং ক্লাবের আয়োজনে রংপুর পাবলিক লাইব্রেরী মাঠে আজ শুক্রবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় রংপুরের জেলা প্রশাসক মোঃ আসিব আহসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত ভলিবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন।
টূনামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনন বাংলাদেশ আওয়ামী লীগ
রংপুর মহানগর শাখার সভাপতি মোঃ সাফিয়ার রহমান, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বিসিবি পরিচালক এ্যাড, মোঃ আনোয়ারুল ইসলাম ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মঞ্জুর আহম্মেদ আজাদ।
পরে বিকেল ৩ টায় পুরস্কার বিতরণ পর্বে প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর মহানগর শাখার সভাপতি মোঃ সাফিয়ার রহমান, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বিসিবি পরিচালক এ্যাড, মোঃ আনোয়ারুল ইসলাম ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মঞ্জুর আহম্মেদ আজাদ।
উক্ত টূনামেন্টে অংশ গ্রহণ করেন ফ্রেন্ডস ভলিবল ক্লাব দিনাজপুর, নীল সাগর এগ্রো নীলফামারী, তুষভান্ডার ভলিবল ক্লাব লালমনিরহাট ও আজাদ স্পোটিং ক্লাব রংপুর।ভলিবল টূনামেন্টের সর্বস্তরের ক্রীড়ামোদীরা উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।
[caption id="attachment_31840" align="aligncenter" width="598"]
রংপুরে পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়া স্মৃতি ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত।[/caption]
রংপুরের জেলা প্রশাসক মোঃ আসিব আহসান বলেন, রংপুরের ক্রীড়াঙ্গনে ভলিবল খেলাকে বর্তমান প্রজন্মের খেলোয়ারদের মাঝে উজ্জীবিত করার লক্ষে আজকের এই একদিনের টূনামেন্টের আয়োজন করা হয়েছে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.