
রংপুর অফিস:
রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে জমে উঠেছে দশ দিন ব্যাপি বাংলাদেশ ক্ষুদ্রও কুটির শিল্প করর্পোরেশনের (বিসিক) উদ্যোক্তা মেলা।
গত ৪ জানুয়ারী মঙ্গলবার থেকে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পণ্য প্রচার-প্রসার ও বাজারজাত করণে দশ দিনব্যাপী এ মেলা শুরু হয়েছিল।
আয়োজক জানান, প্রতিদিনই নগরীর বিভিন্ন স্থানসহ আশপাশের জেলা-উপজেলা থেকে ক্রেতা ও দর্শনার্থীরা মেলায় আসেন।এই মেলায় পাটজাত পণ্য, শতরঞ্জি, চামড়াজাত পণ্য, চারু ও কারুশিল্প, হস্তশিল্প, বাচ্চাদের খেলনা, প্রসাধনী, রকমারি খাবারসহ বিভিন্ন ধরনের ৫৫ স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলছে মেলা চলছে।
রাইদাহ হ্যান্ডিক্রাফটের সত্বাধিকারী চন্দনা আক্তার বলেন, মেলায় আশানুরূপ মানুষের সাড়া পড়েছে। প্রতিদিন গড়ে ১০-১২ হাজার টাকার পণ্য বিক্রি হচ্ছে। আশা করছি আগামী দুদিন আরও বেশি বিক্রি হবে।
ক্ষুদ্রও কুটির শিল্পের মেলায় আসা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আফরোজা তারিন জানান, এতদিন আসা হয়নি। তাই শেষ সময়ে সুযোগ হাতছাড়া করতে রাজি ছিলাম না।
ক্ষুদ্রও কুটির শিল্প মেলায় আসা সাংস্কৃতিক কর্মী শামসুজ্জামান সোহাগ বলেন, ‘দ্বিতীয় দিনের মতো মেলায় আসা হয়েছে। এর আগে ছেলে-মেয়েদের জন্য বিভিন্ন খাবার ও খেলনা কিনে দিয়েছি। আজ বৃহস্পতিবার কারুপণ্য কিনতে এসেছি।
রংপুর বিসিকের উপ-মহাব্যবস্থাপক শামীম হোসেন বলেন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পণ্য প্রচার-প্রসার ও বাজার জাত করণের সুযোগ তৈরির জন্য প্রতি বছরের মতো এবারও মেলার আয়োজন করা হয়েছে।
তিনি জানান, উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি এবারে তারা প্রচুর পরিমাণে পণ্য বিক্রি করেছেন।এ মেলায় উৎপাদিত পণ্য ব্যাপকহারে বাজারজাতকরণের চেষ্টা করা হয়েছে।পাশাপাশি উদ্যোক্তারা নিজেদেরকে কীভাবে ব্র্যান্ডিং করবেন বিষয়টি দেখা হবে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.