
নিউজ ডেস্ক:
পারিবারিক বিরোধকে কেন্দ্র করে স্ত্রী ও দুই শিশুকে শ্বাসরোধে হত্যার ঘটনা ঘটেছে। রংপুরের হারাগাছের একটি বাড়ি থেকে মাসহ ওই দুই শিশুর গলাকাটা মরদেহ রোববার সকালে উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলেন, আছিয়া বেগম রত্না, শিশু হেনা ও আটমাস বয়সী ছেলে নিশাত। এ ঘটনায় ঘাতক আব্দুর রাজ্জাক আটক করেছে পুলিশ।
হারাগাছ থানার ওসি নাজমুল কাদের জানান, রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার বাহার কাছনা নায়া পাড়ার আব্দুর রাজ্জাকের সঙ্গে স্ত্রী রত্নার দীর্ঘদিনের বিরোধ ছিলো। এর জেরেই এ হত্যাকাণ্ড ঘটে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার কাজি মুত্তাকিন জানান, ঘটনাস্থল থেকে নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে পারিবারিক বিরোধ না অন্য কিছু এ নিয়ে তদন্ত শুরু হয়েছে।
তিনি আরো জানান, ঘাতক স্বামী রাজ্জাককে গ্রেফতার করা হয়েছে।
সূত্র: ডেইলী বাংলাদেশ
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.