
নিউজ ডেস্ক:
রংপুরে গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে নিশাত (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত নিশাত মাহিগঞ্জ কলেজ এলাকার আব্দুর রশিদের মেয়ে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে নগরীর মাহিগঞ্জ কলেজে রোডে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সোমবার বেলা দেড়টার দিকে অন্য বাচ্চাদের সাথে মাহিগঞ্জ কলেজের পাশে পুকুরে গোসল করতে নামে নিশাত। গোসল করার এক পর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা পুকুর থেকে নিশাতকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর সিটি করপোরেশনের ২৯নং ওয়ার্ড কাউন্সিলর মোক্তার হোসেন। তিনি জানান, শিশু নিশাত প্রায়ই ওই পুকুরে গোসল করত। কিন্তু অসাবধানতার সোমবার গোসলের সময় শিশুটি পানিতে তলিয়ে যায়। এতে পুকুরে ডুবে গুরুত্বর অসুস্থ হলে হাসপাতালে নেয়ার পথে শিশুটি মারা যায়।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.