
নিউজ ডেস্ক:
রংপুর মহানগরীর মাহিগঞ্জে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে মাহিগঞ্জ মেট্রোপলিটন থানা পুলিশ। এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে দশটায় মাহিগঞ্জের পার্শ্ববর্তী নবীগঞ্জ তালুক পশুয়া এলাকায় রংপুর কুড়িগ্রাম মহাসড়ক সংলগ্ন আব্দুর রহমানের পুকুরে একটি লাশ ভেসে থাকতে দেখে স্থানীয় লোকজন।
পরে মাহিগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে পুকুর থেকে ৬৫ বছরের এক অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে মাহিগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
মাহিগঞ্জ মেট্রোপলিটন থানার ওসি আখতারুজ্জামান প্রধান জানান, শুক্রবার রাতে ঐ বৃদ্ধ ব্যক্তিকে নব্দীগঞ্জ বাজারে ঘুরাফেরা করতে দেখা গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে কিভাবে লোকটি পুকুরের পানিতে পড়ে মারা গেল নাকি তাকে হত্যা করা হয়েছে তা প্রাথমিক তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।
বৃদ্ধের লাশটি উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। অজ্ঞাত লাশের এই সন্ধান জানতে তার স্বজনদের মাহিগঞ্জ মেট্রোপলিটন থানায় যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.