
রংপুর অফিস:
রংপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপির নেতাকর্মীদের নামেপ পুলিশ বাদীহয়ে মামলা দায়ের করেছে। রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু সহ দুই শতাধিক অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন মেট্রোপলিটন কোতয়ালি থানার ওসি (তদন্ত) হোসেন আলী। গতকাল মঙ্গলবার রাতে এসআই রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার ছাত্রদল নেতা নয়ন হত্যার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা।এতে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে তিন পুলিশ সদস্য সহ বিএনপির২৫ জন আহত হন। এ ঘটনায় পুলিশের কাজে বাধা ও ভাঙচুরের অভিযোগে রাতেই এসআই রফিকুল ইসলাম বাদী হয়ে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় একটি মামলা করেন।
রংপুর মেট্রোপলিটন কোতয়ালি থানার ওসি (তদন্ত) হোসেন আলী বলেন, পুলিশের কাজে বাধা ও ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.