
রংপুর অফিস:
রংপুর থেকে প্রকাশিত দৈনিক প্রথম খবর পত্রিকার বার্তা সম্পাদক শরিফুল ইসলাম সম্রাট ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে নগরীর মুলাটোলে নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে অ্যাম্বুলেন্সে করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে-মেয়ে রেখে গেছেন। তাঁর বয়স হয়েছিল ৫২ বছর।
শরিফুল ইসলাম সম্রাট দীর্ঘদিন ধরে আওয়ামী রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি আওয়ামী তাঁতী লীগের রংপুর মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন। এ ছাড়াও রংপুর রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন।
আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) জোহরের আগে মরহুমের মরাদেহ রিপোর্টার্স ক্লাবে আনা হয় সেখানে সাংবাদিকরা সহ বিভিন্ন স্তরের মানুষ তাকে শেষ শ্রোদ্ধা জানান। নামাজ পর রংপুর নগরীর মুলাটোল হাফেজিয়া মাদরাসা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নগরীর মুন্সিপাড়া কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।
এদিকে তাঁর মৃত্যুতে রংপুরের সাংবাদিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে রংপুর প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, সিটি প্রেসক্লাব, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রংপুর, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন-টিসিএ, রিপোর্টার্স ইউনিটি, রংপুর ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, মাহিগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শোক জানানো হয়েছে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.