
রংপুর অফিস:
রংপুর মহানগরীর ৫৩টি প্রাথমিক বিদ্যালয়ে ৫ থেকে ১২ বছরের শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া শুরু করা হয়েছে। রংপুর সিটি করর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্ফফা আজ বৃহস্পতিবার সকালে রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে করোনার টিকা কার্যক্রমের উদ্বোধন করেছেন।
রংপুর সিটি করর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা.কামরুজ্জামান তাজ বলেন, রংপুর সিটি করর্পোরেশন এলাকায় ৫৩টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮২ হাজারেরও বেশি শিক্ষার্থীকে করোনার টিকা দেয়া হবে।
রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে করোনার টিকা কার্যক্রমের উদ্বোধন কালে বলেছেন, রংপুর সিটি করর্পোরেশনের ৫ থেকে ১২ বছর বয়সী সব শিশুকে করোনার টিকার আওতায় আনা হবে। প্রাথমিকভাবে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে। এই টিকা কর্মসূচি প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী সিদ্ধান্ত।
করোনার টিকা দেওয়ার জন্য অনেক অভিভাবক তাদের সন্তানদের সাথে নিয়ে তাদের স্কুল কেন্দ্রে সকালেই এসেছেন। অভিভাবকরা সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং বলেছেন, টিকা দেয়ায় শিশুরা করোনার ঝুঁকি মুক্ত হবে। কোমল মতির শিক্ষার্থীরা আগ্রহ ভরে টিকা গ্রহন করছে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.