
নিউজ ডেস্ক:
প্রেমের ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেয়া প্রতারক চক্রের ১১ সদস্যকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। তাদের মধ্যে ৫ নারী সদস্যও আছেন।
শুক্রবার (৫ মার্চ) দুপুরে রংপুর কোতোয়ালি থানা পুলিশ প্রেস ব্রিফিং-জানায়, গতকাল সকাল থেকে মধ্যরাত পর্যন্ত নূরপুরসহ নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতদের মধ্যে পুলিশের এক স্ত্রীও আছেন।
চক্রটি নগরীর বিভিন্ন স্থানে বাসা ভাড়া নিয়ে প্রেমের ফাঁদ পাততো। টার্গেট ছিলো রংপুরের বাইরে থেকে আসা ব্যবসায়ী-চাকরিজীবী। এরপর তাদেরকে ভয়ভীতি দেখিয়ে হাতিয়ে নিতো মোটা অংকের টাকা। অভিযানে ১৩টি মোবাইল, নগদ টাকাসহ এটিএম কার্ড জব্দ করা হয়েছে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.